• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দেশবাসী ও রিজেন্ট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মাসুদ পারভেজ

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২৭, ২০২৬
দেশবাসী ও রিজেন্ট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মাসুদ পারভেজ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী এবং রিজেন্ট গ্রুপের সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মাসুদ পারভেজ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা আমাদের ত্যাগের মহিমা এবং ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। এই আনন্দঘন মুহূর্তে আমি দেশবাসীসহ রিজেন্ট পরিবারের প্রতিটি সদস্যকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ঈদ মোবারক।”

তিনি আরও উল্লেখ করেন, ঈদুল আযহা কেবল পশু কোরবানির উৎসব নয়, বরং এটি নিজের ভেতরের অহংকার ও স্বার্থপরতাকে বিসর্জন দিয়ে মানুষের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা। তিনি এই ঈদ সবার জীবনে অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও অফুরন্ত রহমত বয়ে আনুক—এই কামনা করেন।
পরিশেষে, তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে রিজেন্ট গ্রুপের নিরলস পথচলায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930