• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বেগমবাজার-মৌলভীবাজার বণিক সমিতির সহ-সভাপতি হাজী মোঃ মিল্টন রহমানের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৩০, ২০২৬
বেগমবাজার-মৌলভীবাজার বণিক সমিতির সহ-সভাপতি হাজী মোঃ মিল্টন রহমানের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বেগমবাজার-মৌলভীবাজার বণিক সমিতির সকল সম্মানিত সদস্য, ব্যবসায়ী সমাজ, চকবাজারের সকল ব্যবসায়ী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সমিতির ১ নম্বর সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্ট সংগঠক হাজী মোঃ মিল্টন রহমান।

তিনি এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা আমাদের ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই উৎসবের আনন্দ আমাদের সবার মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করুক।”

হাজী মোঃ মিল্টন রহমান দেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী ব্যবসায়ী কেন্দ্র বেগমবাজার, মৌলভীবাজার ও চকবাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের ব্যবসায়িক সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করেন। সেই সাথে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, পবিত্র ঈদুল আযহার ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ব্যবসায়ী সমাজ দেশের অর্থনৈতিক অগ্রগতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি দেশের সকল নাগরিককে স্বাস্থ্যবিধি মেনে এবং উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আযহা উদযাপনের আহ্বান জানান এবং সকলের জীবনে সুখ, শান্তি ও অনাবিল আনন্দ কামনা করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930