• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

২২ মামলার আসামি ও তালিকাভুক্ত সন্ত্রাসী ‘টেস্টি বাবু’ গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৬
২২ মামলার আসামি ও তালিকাভুক্ত সন্ত্রাসী ‘টেস্টি বাবু’ গ্রেফতার

র‍্যাব-১ ও র‍্যাব-৩ এর একটি যৌথ অভিযানে গাজীপুরের জয়দেবপুর থেকে ঢাকা মহানগরীর ত্রাস হিসেবে পরিচিত মোঃ নুরুনবী বাবু ওরফে টেস্টি বাবু (৩৪) গ্রেফতার হয়েছে।

২৪ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭:৫০ মিনিট

ভবানীপুর এলাকা, জয়দেবপুর, গাজীপুর।

অভিযান পরিচালনাকারী দল: র‍্যাব-৩ (শাহজাহানপুর) এবং র‍্যাব-১ এর যৌথ দল

তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ডাকাতিসহ মোট ২২টি এজাহারভুক্ত মামলা রয়েছে।

চুরি, মাদক ও ডাকাতির অভিযোগে বিজ্ঞ আদালত কর্তৃক ৭টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

ঢাকা মহানগরীর সবুজবাগ, মুগদা, মতিঝিল, রমনা ও খিলগাঁও থানায় তার নামে অধিকাংশ মামলা রয়েছে।আসামি দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। আদালতের পরোয়ানা জারির পর থেকে সে গাজীপুরে আত্মগোপনে ছিল।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব তাকে সফলভাবে শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।