• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল কাদেরকে গ্রেফতার করেছে র‍্যাব-৩

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৬
মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল কাদেরকে গ্রেফতার করেছে র‍্যাব-৩

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল কাদের @ শাহিন (৫০)’কে রাজধানীর রমনা থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩|

১। এলিট ফোর্স হিসেবে র‍্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। র‍্যাবের সৃষ্টিকাল থেকে মাদক কারবারি, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

২। এরই ধারাবাহিকতায়, র‍্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল কাদের @ শাহিন (৫০), পিতা- মৃত আজিজার রহমান, সাং-জয়ভোগা, থানাঃ গাবতলী, জেলাঃ বগুড়া’কে ঢাকা মহানগরীর রমনা থানাধীন সিদ্ধেশ্বরী আনারকলি মার্কেট এলাকা হইতে ০৭/০১/২০২৬ তারিখ ১৬৪৫ ঘটিকায় র‍্যাব-১ এর সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামির বিরুদ্ধে ঢাকা মহানগরীর রমনা থানায় ১৪/০১/২০২১ তারিখে একটি মাদক মামলা রুজু হয় (মামলা নং-১৪(০১)/২১)। উক্ত মামলার প্রেক্ষিতে মাদকদ্রব্য আইনে ধারা-৩৬ (১)এর ১০(গ)/৪১/৪০/৩৮ মোতাবেক ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালত, ঢাকা কর্তৃক উক্ত আসামীর যাবজ্জীবন সাজা হয়। উল্লেখ্য যে, মামলা রুজু হওয়ার পর থেকে উক্ত আসামি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পলাতক অবস্থায় নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে জীবন যাপন করে আসছে।

৪। ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031