• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

“অন্তরালে জোট নিয়ে দৌড়ঝাঁপ” শিরোনামে প্রকাশিত সংবাদে অসত্য তথ্য উপস্থাপনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৫
“অন্তরালে জোট নিয়ে দৌড়ঝাঁপ” শিরোনামে প্রকাশিত সংবাদে অসত্য তথ্য উপস্থাপনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আজ শনিবার (১৬ আগস্ট) একটি জাতীয় দৈনিকের প্রথম পাতায় প্রকাশিত “অন্তরালে জোট নিয়ে দৌড়ঝাঁপ” শিরোনামের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাথে আগামী জাতীয় নির্বাচনে ৩০টি আসন নিয়ে দর-কষাকষি করছে। জাতীয় নাগরিক পার্টি দৃঢ়তার সাথে জানাচ্ছে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া এবং কিছু গণমাধ্যমে চলমান ধারাবাহিক প্রপাগান্ডার অংশ।

বাস্তবতা হলো, এনসিপি কোনো রাজনৈতিক দলের সাথে আসন ভাগাভাগি বা দর-কষাকষি নিয়ে কোনো ধরনের আলোচনা করেনি। আমাদের সুস্পষ্ট অবস্থান হলো: গণহত্যার দায়ে আওয়ামী লীগ ও এর নেতাকর্মীদের বিচারে দৃশ্যমান অগ্রগতি, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন এবং নতুন সংবিধান প্রণয়ন নিশ্চিত করেই দেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে। গণপরিষদ ও নতুন সংবিধান ছাড়া বাংলাদেশের মানুষের প্রকৃত মুক্তি সম্ভব নয়। ভাগ-বাটোয়ারার নির্বাচনী সমঝোতা কেবল গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী নয়, এটি জনগণের সঙ্গে প্রতারণার সামিল এবং আওয়ামী ফ্যাসিবাদী শাসনেরই ধারাবাহিকতা। এনসিপি সেই পথে কখনো হাঁটবে না।

আমরা জনগণকে এই ধরনের অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্পর্কে সচেতন থাকার ও বিভ্রান্ত না হবার আহ্বান জানাই। একইসাথে আমরা সকল গণমাধ্যমকে দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করে গণতন্ত্র, দেশ ও জাতি গঠনে গঠনমূলক ভূমিকা রাখার অনুরোধ জানাই।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930