• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজশাহীতে ইমন ও পূজা চেরি উদ্বোধন করলেন ‘হারল্যান স্টোর’-এর নতুন আউটলেট

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৪
রাজশাহীতে ইমন ও পূজা চেরি উদ্বোধন করলেন ‘হারল্যান স্টোর’-এর নতুন আউটলেট

রাজশাহীর বোয়ালিয়ায় চালু হল দেশের নাম্বার ওয়ান অথেনটিক কসমেটিকস স্টোর ‘হারল্যান স্টোর’-এর নতুন আউটলেট। রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর, জনপ্রিয় চিত্রনায়ক ইমন এবং হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি এই আউটলেটটি উদ্বোধন করেন। এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২৪ ডিসেম্বর, ২০২৪ তারিখে, রাজশাহীর বোয়ালিয়ার মনিচত্তরে, সিটি সেন্টারের দ্বিতীয় তলায় হারল্যান স্টোরের এই নতুন আউটলেটটি উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হারল্যান স্টোরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানটি উপলক্ষে পূজা চেরি তার বক্তব্যে বলেন, “ভেজালমুক্ত কসমেটিকস পণ্য দেশের সব ধরনের মানুষের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হারল্যান স্টোর। আর অথেনটিক কসমেটিকস ভোক্তাদের হাতে হাতে পৌঁছে দিতে আজ হারল্যান স্টোর চলে এসেছে রাজশাহীতে। রাজশাহীতে হারল্যান স্টোরের এই আয়োজনে আসতে পেরে আমি আনন্দিত। “

উক্ত অনুষ্ঠানে মামনুন হাসান ইমন বলেন, “দেশের সব ধরনের মানুষের কাছে অথেনটিক কসমেটিকস পণ্য পৌঁছে দিতে হারল্যান স্টোর প্রতিজ্ঞাবদ্ধ। হারল্যান স্টোর থাকায় এখন হাতের নাগালেই নিওর, লিলি, হারল্যান, সিওডিল, ক্যাভোটিন এবং ব্লেইজ ও’ স্কিনের মত প্রিমিয়াম কোয়ালিটির অথেনটিক সব প্রোডাক্ট পাওয়া সহজ হয়েছে। এছাড়াও টাইলক্স, অরিক্স, একনল এর মত দৈনন্দিন ব্যবহারিক হোম কেয়ার পণ্যও রয়েছে এখানে। নকল ও ভেজাল থেকে মুক্তি দিয়ে ভোক্তাদের হাতের নাগালেই অথেনটিক সব কসমেটিকস, স্কিনকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে চলেছে রিমার্ক-হারল্যান।।”

উল্লেখ্য, রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করার প্রয়াসে কাজ করে যাচ্ছে। নকল ও ভেজালমুক্ত পণ্য ব্যবহার করে দেশের মানুষ যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড অফ লিভিং অনুযায়ী সবরকম সুযোগ সুবিধা পেতে পারে তাই রিমার্কের লক্ষ্য। এরই ধারাবাহিকতায় রিমার্ক প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’ যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ নির্ভেজাল কালার কসমেটিকস, স্কিনকেয়ার, হোমকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930