আজ মঙ্গলবার রাজশাহী বিসিক শিল্পনগরী পরিদর্শন করেন শিল্প মন্ত্রণালয়-সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও শিল্প সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে শিল্পনগরীর সার্বিক কার্যক্রম, শিল্পকারখানার উন্নয়ন, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে শিল্পনগরীর প্লট মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দেশের শিল্পায়ন ত্বরান্বিত করা, উদ্যোক্তাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং শিল্প খাতের বিদ্যমান সমস্যা সমাধানের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি ও জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এ পরিদর্শন ও মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।