• ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজশাহীতে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৬
রাজশাহীতে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

“বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগণের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার সাক্ষাৎকার, খতিয়ান বিশ্লেষণ ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত”

রাজশাহী জেলা পুলিশ লাইন্স মাঠে আজ ১৪ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে অংশগ্রহণকারী পরীক্ষার্থীগণের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার চাকরির খতিয়ান বিশ্লেষণ, সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম এবং প্যারেড পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলায় বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় সভাপতির দায়িত্ব পালন করেন জনাব মোঃ মামুন অর রশিদ, পুলিশ সুপার, রাজশাহী। এসময় পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহমুদা শারমীন নেলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবং অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী এবং জনাব মোঃ ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাঁপাইনবাবগঞ্জ; জনাব মোঃ আব্দুল আলীম, আরআই, পুলিশ লাইন্স রাজশাহী।

উক্ত বিভাগীয় পদোন্নতি প্যারেড পরীক্ষায় কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) পদে ১১১ জন এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে ২৪ জন, সর্বমোট ১৩৫ জন পুলিশ সদস্যদের চাকরির খতিয়ান বিশ্লেষণ, সাক্ষাৎকার ও প্যারেড পরীক্ষা গ্রহণ করেন।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31