গত ০২ ডিসেম্বর ২০২৪ তারিখে শেরপুর জেলার সদর উপজেলাধীন চরশেরপুর ইউনিয়নের নিজপাড়া গ্রামে সৈনিক ওয়াসিম আকরাম তার চাচা ও চাচাতো ভাইদের সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় নিহত হয়। উক্ত সেনাসদস্য হত্যার ঘটনায় নিহতের ভাই মোঃ জসিম মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এপ্রেক্ষিতে হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের গ্রেফতারে যৌথবাহিনী ও র্যাবের অভিযান চলমান রয়েছে। আজ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ১ নং আসামী রন্জু’কে র্যাব গ্রেফতার করেছে। উল্লেখ্য, এখন পর্যন্ত ঘটনার সাথে জড়িত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান চলমান থাকবে।