• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান, গ্রেফতার ৭, দুইটি আগ্নেয়াস্ত্র এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৪
মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান, গ্রেফতার ৭, দুইটি আগ্নেয়াস্ত্র এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার

Oplus_131072

দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর ২০২৪ (সোমবার) রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প থেকে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এসময় দুইটি পিস্তল, ২০ রাউন্ড বুলেটসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর একটি আভিযানিক দল জেনেভা ক্যাম্পে এই অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল ও তার সঙ্গীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। জেনেভা ক্যাম্পের মাদকব্যবসা এবং সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে গত কয়েকদিনের বিশেষ অভিযানে বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেফতার হওয়ায় মোহাম্মদপুরবাসীর মনে স্বস্তি ফিরে এসেছে। সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031