• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বসুন্ধরার আইসিসিবি তে তানযীমুল উম্মাহ’র ১২তম হিফজুল কুরআন অ্যাওয়ার্ডও কুরআন উৎসব অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১২, ২০২৪
বসুন্ধরার আইসিসিবি তে তানযীমুল উম্মাহ’র ১২তম হিফজুল কুরআন অ্যাওয়ার্ডও কুরআন উৎসব অনুষ্ঠিত

বসুন্ধরার আইসিসিবি তে কুরআনের হাফেজদের কে উৎসাহ দেওয়া এবং তাদেরকে বিশেষভাবে সম্মানিত করার লক্ষ্যে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের আয়োজনে ১২তম হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ’র বিভিন্ন শাখা সমূহের ১২৩৪জন হাফেজ শিক্ষার্থীকে ক্রেস্ট,সনদ,পাগড়ি/ অ্যাওয়ার্ড ব্যাগ প্রদান করা হয়,সেই সাথে তাদের পিতা মাতাদেরকেও সম্মাননা প্রদান করা হয়েছে,
এসময় জাতীয় ও আন্তর্জাতিক ইসলামি চিন্তাবিদ,কুরআন গবেষক ও হাজার হাজার হাফেজদের পদচারনায় মুখরিত হয়ে উঠে তানযীমুল উম্মাহ’র এই বর্ণিল আয়োজন।
সকাল থেকেই অবিভাবকের হাত ধরে আসতে থাকে কোমলমতি শিক্ষার্থিরা তাদের মধ্যে বেশির ভাগই কুরআনে হাফেজ।
হাফেজ ছাত্রদের পরনে ছিল সাদা জুব্বা মাথায় সাদা পাগড়ি হাফেজ ছাত্রীদের পোশাকে আকাশের নিল ও সাদার কম্বিনেশন।সবার কাঁধে তাযীমুল উম্মাহ’র নামও লোগো সম্বলিত উত্তরীয়,এযেন এক কুরআনের সুশোভিত ফুলের বাগান।বর্ণিল সাজে সাজানো হয়েছে অনুষ্ঠানস্হল,শুরু থেকেই বিভিন্ন সুরে মনোমুগ্ধকর কুরআন তিলাওয়াতে সুরের মূর্ছনায় উদ্বেলিত হয়ে উঠে অনুষ্ঠানস্হল,শিক্ষার্থীদের কন্ঠে মনোমুগ্ধকর হামদ,নাত,ইসলামি সংগীত,বক্তৃতা,আলোচনা কবিতা আবৃত্তিসহ চমৎকার পরিবেশনায় সকলের মন কাড়ে।
তানযীমুল উম্মাহ’র এ আয়োজনে বিশিষ্ট আলেমওইসলমি চিন্তাবিদদের মধ্যে যারা উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রানবন্ত করেছেন,বাংলাদেশ মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচীব মোঃহাবিবুর রহমান,ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাফেজ ডঃএ বি এম হিযবুল্লাহ,বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফাদিলাতুশ শায়েখ সাইয়েদ কামাল উদ্দিন জাফরী,আন্তর্জাতিক খ্যাতি সম্পূর কারি আহমাদ বিন ইউসুফ,মহাখালী হোসায়নিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ডঃমাওলানা নজরুল ইসলাম আল-মারুফ,তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী ডঃ আবু ইউসুফ খান,বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম মুফতি মিজানুর রহমান, উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ফাদলাতুশ শায়েখ ডঃরফিকুল ইসলাম মাদানি, বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব ফাদিলাতুশ শায়েখ মুখতার আহমেদ,বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব ফাদিলাতুশ শায়েখ ডঃমানজুরে ইলাহী,তামীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবদীন,চট্রগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের আহমাদ জাবেরী আল মাদানী,মেসবাহুল উলুম কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ফাদিলাতুশ শায়খ মুহাম্মদ শাহজাহান মাদানি,নরসিংদী জামিয়া কাশেমিয়া মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল ফাদিলাতুশ শায়খ হাফেজ মাহমুদুল হাসান মাদানি,সোবহানবাগ শাহী জামে মসজিদের খতিব ওমিডিয়া ব্যাক্তিত্ব শাহ ওয়ালিউল্লাহ,বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ইসলাম স্কলার শায়খ আহমাদুল্লাহ,গোপালগঞ্জ কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আব্দুল হামিদ,বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব ও গবেষক ফাদিলাতুশ শায়খ ডঃ মোহাম্মদ সাইফুল্লাহ, চরম নাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী,বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম মুফতি মহিউদ্দিন কাসেমী,
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল,সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন,ভাইস চেয়ারম্যান ডঃমীম আতিকুল্লাহ মুহাম্মদ আব্দুল আলীম,সিনিয়র ডিরেক্টর আ ন মু রাশেদুল ইসলাম সায়েম,মোঃআসলাম মিয়া,ডিরেক্টর মোহাম্মদ হবীবুল্লাহ আল-আমিন,মাহমুদুল হাসান ফেরদৌস,নুরুল আফসার ভূইয়া,এম এম রবিউল ইসলাম,মোঃ সাইয়েদুর রহমান,আখম মাসুম বিল্লাহ,এইচ এম আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031