• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আন্তঃঅঞ্চল আযান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২৪, ২০২৬
আন্তঃঅঞ্চল আযান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত

আজ বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল আযান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান সদর দপ্তর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড এর সার্বিক তত্ত্বাবধানে এডহক আর্মি স্যাটকম ইউনিট এর ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাসস্থ সিগন্যাল মসজিদে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স (এমজিও) মেজর জেনারেল মো: আবু বকর সিদ্দিক খাঁন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি+ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

গত ১৭ মে ২০২৬ তারিখে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বগুড়া অঞ্চল চ্যাম্পিয়ন এবং বরিশাল অঞ্চল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930