• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পররাষ্ট্রমন্ত্রীর সাথে পাকিস্তানের হাই কমিশনার ও ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৪
পররাষ্ট্রমন্ত্রীর সাথে পাকিস্তানের হাই কমিশনার ও ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

এ দিন মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এবং ঢাকায় ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার (Stefan Liller) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পাকিস্তানের সাথে ব্যবসা সম্প্রসারণে রপ্তানি বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনার পাশাপাশি ১৯৭১ সালে সংঘটিত গণহত্যাকে পাকিস্তানের পক্ষ থেকে স্বীকারের বিষয়টিও উত্থাপন করেছি।

ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সঙ্গে বৈঠকে সংস্থাটির সাথে দেশের ৫০ বছরের সহযোগিতার সম্পর্কের ওপর আলোকপাত করা হয়। পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ সহজে ছাড় করার বিষয়টিও আলোচনায় স্থান পায়।