• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

হাজারীবাগে দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ছিনতাইকারী ও কিশোর গ্যাং এর সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৪
হাজারীবাগে দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ছিনতাইকারী ও কিশোর গ্যাং এর সদস্য গ্রেফতার

হাজারীবাগের সনাতনগড় বৌবাজার এলাকায় ছিনতাইকালে দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ছিনতাইকারী ও কিশোর গ্যাং এর সদস্য গ্রেফতার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-মোঃ জুনাঈদ ইসলাম তুহিন (২০) ও মোঃ আপন গাজী (১৮)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে একটি দেশীয় অস্ত্র চাপাতি উদ্ধার করা হয়।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, সোমবার (০৪ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ০৩.১৫ ঘটিকায় সংবাদ পাওয়া যায়, হাজারীবাগ থানাধীন সনাতনগড় বৌবাজার ৩০ ফিটের লাট মিয়া হোটেলের সামনের রাস্তায় ছিনতাই সংঘটিত হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে থানার টহল টিম দ্রুত সেখানে পৌঁছায়। রাত আনুমানিক সাড়ে তিন ঘটিকায় ছিনতাইকারীরা ভিকটিম মোঃ মোহন (২৪) নামক ভ্যানচালকের নিকট থেকে নগদ ৭০০ টাকা ছিনতাই করে পালানোর সময় উপস্থিত জনগণের সহায়তায় জুনাঈদ ও আপন নামের দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরো দুইজন ছিনতাইকারী পালিয়ে যায়। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে একটি দেশীয় অস্ত্র চাপাতি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত জুনাঈদ ও আপন হাজারীবাগ এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। এই কিশোর গ্যাং হাজারীবাগ এলাকায় মারামারি, চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031