• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রবি আজিয়াটার লভ্যাংশ ঘোষণা করা হল

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৪
রবি আজিয়াটার লভ্যাংশ ঘোষণা করা হল

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা, যা আগের বছর ৩৫ পয়সা ছিল।
আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৭ টাকা ৭৯ পয়সা, যা আগের বছর ৭ টাকা ১২ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৭৬ পয়সা।

আগামী ২৪ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ মার্চ।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031