• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মার্কেন্টাইল ব্যাংকের ট্রেইনি অ্যাসিসটেন্ট অফিসারদের দুই সপ্তাহ বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৪
মার্কেন্টাইল ব্যাংকের ট্রেইনি অ্যাসিসটেন্ট অফিসারদের দুই সপ্তাহ বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

মার্কেন্টাইল ব্যাংকের ট্রেইনি অ্যাসিসটেন্ট অফিসারদের চতুর্থ ধাপের দুই সপ্তাহ মেয়াদী বুনিয়াদি প্রশিক্ষণ সম্প্রতি শুরু হয়েছে। প্রশিক্ষণে ব্যাংকের বিভিন্ন শাখার ৩৭ জন কর্মকর্তা অংশ নেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী কোর্সের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি ব্যাংকের সার্কুলার ও গাইডলাইন্সের আলোকে দৈনন্দিন কার্য সম্পাদনের পাশাপাশি গ্রাহক সেবা প্রদানের ক্ষেত্রে আন্তরিক হওয়ার জন্য প্রশিক্ষণার্থীদের নির্দেশ দেন। এছাড়া সততা এবং নৈতিকতার সাথে দৈনন্দিন দায়িত্ব পালনের জন্যও তিনি অংশগ্রহণকারী কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

ব্যাংকের সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানের পাশাপাশি প্রশিক্ষণে একটি সেশন পরিচালনা করেন। মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জাভেদ তারিকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন অনুষদ সদস্য শাহীন আক্তার।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031