• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পবিত্র হজ ২০২৪ এর সম্মানিত হাজিদের পরিবহন ব্যবস্থার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে।

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৬, ২০২৪

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে জেদ্দা ও মদিনায় ডেডিকেটেড ফ্লাইট পরিচালিত হবে৷ সেলক্ষ্য জেদ্দা ও মদিনায় পর্যাপ্ত জনবল নিয়োজিত করা হয়েছে। এছাড়া ঢাকায় হজ অফিসে বিমান বোর্ডিং এবং ইমিগ্রেশন কাউন্টারে পর্যাপ্ত জনবল নিয়োজিত করা হয়েছে। ঢাকা হজ অফিসে বিমানের সেলস কাউন্টার এ ব্যালটি হাজিদের টিকেট ইস্যু এবং নন-ব্যালটি হাজিদের টিকেট সংক্রান্ত সমস্যার সমাধানের সুবিধা রাখা হয়েছে।

এবছরে বাংলাদেশ থেকে মোট ৮৬৫২৭ জন হাজিদের পবিত্র হজ ২০২৪ এ পরিবহনের করা হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০% হাজিদের পরিবহন করবে, যার সং্খ্যা ৪৩৮৯৯ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রি-হজে মোট ১১৬ টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে ঢাকা থেকে জেদ্দা তে ৮২ টি, চট্টগ্রাম থেকে জেদ্দাতে ১৭ টি, সিলেট থেকে জেদ্দাতে ৫ টি, ঢাকা থেকে মদিনাতে ৯ টি, চট্টগ্রাম থেকে মদিনাতে ২ টি এবং সিলেট থেকে মদিনাতে ১টি।
এছাড়া হজ শেষে পোস্ট হজে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ১২৫ টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে জেদ্দা থেকে ঢাকাতে ৭৩ টি, জেদ্দা থেকে চট্টগ্রামে ১৫ টি, জেদ্দা থেকে সিলেটে ২টি, এছাড়া মদিনা থেকে ঢাকা ২২ টি, মদিনা থেকে চট্টগ্রামে ৯ টি এবং মদিনা থেকে সিলেটে ৪টি।

সম্মানিত হাজিগন দুই পিচ ব্যাগেজে ২৩ কেজি করে মোট ৪৬ কেজি মালামাল উভয় দিক থেকে পরিবহিন করতে পারবেন।

এবারে ব্যালটি হাজিদের সংখ্যা ৪৬০৯ জন।

আগামী ৯ মে ২০২৪ তারিখ থেকে প্রি-হজের ফ্লাইট শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রী আগামী ৮ মে ২০২৪ তারিখে আনুষ্ঠানিকভাবে পবিত্র হজ ২০২৪ এর শুভ উদ্বোধন করবেন।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031