• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফর রহমান কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের ফুলেল শুভেচ্ছা

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৬
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফর রহমান কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের ফুলেল শুভেচ্ছা

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা আলহাজ্ব লুৎফর রহমান কাজল-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার পৌর শাখার নেতৃবৃন্দ। সম্প্রতি নবনির্বাচিত সংসদ সদস্যের বাসভবনে এই শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বিনিময়কালে পৌর পূজা কমিটির নেতৃবৃন্দ লুৎফর রহমান কাজলকে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় অভিনন্দন জানান। এসময় নেতৃবৃন্দ এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সামগ্রিক উন্নয়নে সংসদ সদস্যের সঙ্গে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাশ এবং সাধারণ সম্পাদক জনি ধর-এর নেতৃত্বে উক্ত অনুষ্ঠানে কমিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— আপন মল্লিক, রুবেল শর্মা, প্রীতম ধর, কৃষ্ণ পাল, আশিষ দাশ, মৃদুল দাশ ও মিন্টু দে। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শর্মা, অপু দাশ, জয় পাল ও সুজন দত্ত উপস্থিত ছিলেন।

পৌর কমিটির পাশাপাশি বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দও এসময় সংসদ সদস্যকে ফুলেল শ্রদ্ধা জানান। যার মধ্যে উপস্থিত ছিলেন:

১নং ওয়ার্ড: সভাপতি সুরঞ্জন দাশ ও সাধারণ সম্পাদক রুপন দাশ। ২নং ওয়ার্ড: সভাপতি হারাধন দাশ ও সাধারণ সম্পাদক সুমন দাশ।

৩নং ওয়ার্ড: সভাপতি তপন দাশ ও সদস্য সৈকত ধর। ৬নং ওয়ার্ড: সভাপতি শিমুল মল্লিক রাজন্য, সাধারণ সম্পাদক মিঠন দাশ, সদস্য রুবেল মল্লিক ও উজ্জ্বল রুদ্র। ৮নং ওয়ার্ড: সাধারণ সম্পাদক শাওন শর্মা, অজয় মল্লিক ও রকি দেওয়ানজি।

১১নং ওয়ার্ড: সভাপতি রাজিব দাশ ও ১২নং ওয়ার্ড: সভাপতি কৃষ্ট দে।

এ সময় পৌর পূজা কমিটির সাধারণ সদস্যবৃন্দ এবং সনাতনী সম্প্রদায়ের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা গ্রহণ শেষে সংসদ সদস্য লুৎফর রহমান কাজল উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “কক্সবাজার হবে সকল ধর্মের মানুষের নিরাপদ ও শান্তির জনপদ। সাম্প্রদায়িক সম্প্রীতি, শৃঙ্খলা এবং সকল মানুষের সহাবস্থান বজায় রাখতে আমি বদ্ধপরিকর।” তিনি আগামী দিনেও হিন্দু ধর্মীয় কল্যাণ ও সামাজিক উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031