• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আবু নাছের শেখ-এর শুভেচ্ছা বার্তা

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২২, ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আবু নাছের শেখ-এর শুভেচ্ছা বার্তা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর ও যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাছের শেখ।

তিনি এক বিবৃতিতে বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্বের বন্ধন। পবিত্র এই দিনে আমি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।”
তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতিবিজড়িত ট্রাস্টের পক্ষ থেকে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক—হিংসা-বিদ্বেষ ভুলে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষে ঐক্যবদ্ধ হওয়া।”
আবু নাছের শেখ তার বার্তায় দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেন এবং বলেন, “ঈদের এই আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়, বিশেষ করে যারা সুবিধাবঞ্চিত ও অসহায়, তাদের মুখে হাসি ফোটানোই হোক আমাদের প্রকৃত লক্ষ্য।”

পরিশেষে তিনি দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সকলের মঙ্গল কামনা করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930