• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে ব্রিফিং:“সরকারের দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচনের শংকা কাটবে না : এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু”

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৫
প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে ব্রিফিং:“সরকারের দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচনের শংকা কাটবে না : এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু”

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন; অন্তর্বর্তী সরকারের আচরণ কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তা এবং সমন্বয়ের যথেষ্ট অভাব রয়েছে। এটা দুর না হলে এবং তাদের কর্মকাণ্ডে দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচনের শংকা কাটবে না। তিনি নির্বাচন সুষ্ঠুভাবে করার স্বার্থে রাজনৈতিক দলগুলোর দুরত্ব কমিয়ে আনার জন্য প্রধান উপদেষ্টাকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
আজ বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের আহ্বানে ৭ টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাঁর বাসভবন যমুনায় বৈঠকে মিলিত হন। বৈঠকে এবি পার্টির সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদও দলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, সি আর আবরার, আদিলুর রহমান খান ও সৈয়দা রিজওয়ানা হাসান এসময় উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিংকালে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন; নুরুল হক নুরের উপর হামলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনায় সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ‍্যে সমন্বয়হীনতার স্পষ্ট ইংগিত পাওয়া গেছে এটা খুবই দুঃখজনক। নির্বাচনে অতীতে যারা খুবই সাহসিকতা ও দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করেছেন প্রয়োজনে তাদের চুক্তি ভিত্তিতে নিয়োগ দেয়া যায় কিনা তা বিবেচনার অনুরোধ জানিয়ে তিনি বলেন, লটারীর মাধ্যমে কর্মকর্তাদের পোস্টিং না দিয়ে দক্ষ ও যোগ্যতার ভিত্তিতে নিরপেক্ষ নিয়োগ নীতি অনুসরণ করা যেতে পারে। নির্বাচনী সহিংসতা রোধে জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের নিয়ে নির্বাচন সমন্বয় কমিটি গঠনের আহ্বান জানান তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় দুর করার জন্য সকল বাহিনীর সদস্যদের সাথে ফিজিক্যাল ও ভার্চুয়াল মিটিং করে উদ্দীপনা তৈরির জন্য প্রধান উপদেষ্টাকে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান এবি পার্টির নেতৃবৃন্দ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930