• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

তিরুপাটি বালাজি এক্সিম (প্রা) লিমিটেড ১৪ তম ইনটেক্স বাংলাদেশ এক্সপোতে অসাধারণ সাড়া অর্জন করছে

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৩১, ২০২৪
তিরুপাটি বালাজি এক্সিম (প্রা) লিমিটেড ১৪ তম ইনটেক্স বাংলাদেশ এক্সপোতে অসাধারণ সাড়া অর্জন করছে

রিপোর্ট: রাজীব-তাজ

১৯৬০ সালে ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় ১৫৫ নং শিল্প এলাকা-ক তে শুভ সূচনা করে তিরুপাটি ব্রান্ড। গোটা ভারতে অত্যন্ত জনপ্রিয় এদের উল। ইয়ার্ন ফেব্রিক, উল ফাইবার ও গার্মেন্ট নিয়ে কাজ করে তিরুপাটি। গ্লোবাল রিসাইকেলড স্টান্ডার্ড, সেডেক্স, আর-ডব্লিউ-এস্য ওইকো টেক্স সহ আন্তর্জাতিক মানের সব সনদ প্রত্যায়িত তিরুপাটির উল ও ব্লেন্ড পণ্য৷ তারা ঢাকার বসুন্ধরাস্থ আইসিসিবি হল-৪ এ অনুষ্ঠেয় ১৪ তম ইনটেক্স বাংলাদেশ এক্সপো (৩০, ৩১, ১ জুন) তে অংশগ্রহণ করে। প্রপিতামহ শ্রী সুদেশ থাপাড় এর হাত ধরে শুরু হয় তিরুপাটি’র কর্মকান্ড। তখন কাঁচা এবং র মানের উল আমদানী করত তিরুপাটি। পারিবারিক ব্যবসার ভিত্তিভূম তিরুপাটি এখন হয়েছে ফাইবার-গার্মেন্ট কোম্পানী। অস্ট্রেলিয়ার বিখ্যাত ভেড়ার লম্বা লম্বা আকারের আসল এবং মূল ঘরানার উল পাঞ্জাবে নিয়ে এসে নিজস্ব প্লান্টে প্রক্রিয়াজাত করে সারা জগতে সরবরাহ করে থাকে তিরুপাতি৷ ইয়ার্ন, ফেব্রিক ও গার্মেন্ট এর গুনগত মান তাই হয়ে ওঠে বিশেষ অসাধারণ। দারুণ ব্যাপার হল, এই উল ৬০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নীচে কখনো পোড়ে না। এবারি প্রথম ইনটেক্স বাংলাদেশ এক্সপোতে অংশ নিয়েছে তিরুপাতি। তিন সহোদর রোহান থাপার, রাহাত থাপার এবং সিদ্ধার্থ থাপার পরিচালক হিসেবে তিরুপাটিতে কর্মরত রয়েছেন এবং তারা বাংলাদেশের এক্সপোতে প্রতিনিধিত্ব করছেন। তিরুপাতি সম্বন্ধে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে- www.tbexim.com

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930