বিশ্ব বসতি দিবস ২০২৬ “Adequate Housing for All” বাংলাদেশের স্বনামধন্য ও আস্থাশীল রিয়েল এস্টেট প্রতিষ্ঠান এ্যাসেট ডেভেলপমেন্টস অ্যান্ড হোল্ডিংস লিমিটেড বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত তিন দিনব্যাপী ‘বসতি মেলা ২০২৬’-এ গোল্ড স্পনসর হিসেবে অংশগ্রহণ করেছে।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে আয়োজিত এ মেলা ৫ থেকে ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।
মেলা চলাকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ্যাসেট ডেভেলপমেন্টস অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান ও প্রেসিডেন্ট জনাব সেলিম আক্তার খান। এ সময় প্রতিষ্ঠানের পরিচালক নাভেরা তাবাসসুম খান উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এ মেলায় এ্যাসেট ডেভেলপমেন্টস রাজধানীর বিভিন্ন এলাকায় চলমান ৮০টিরও বেশি আবাসিক প্রকল্প নিয়ে অংশগ্রহণ করছে। মেলায় প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন আবাসন উন্নয়ন উদ্যোগ, চলমান প্রকল্প এবং আধুনিক ও পরিকল্পিত আবাসন ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরছে।
বিশ্ব বসতি দিবস ২০২৬-এর প্রতিপাদ্য “Adequate Housing for All”-কে সামনে রেখে নিরাপদ, মানসম্মত ও টেকসই আবাসন নিশ্চিতকরণ এবং পরিকল্পিত নগর উন্নয়নে বেসরকারি খাতের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করছে এ্যাসেট ডেভেলপমেন্টস। আধুনিক নির্মাণ প্রকৌশল, পরিকল্পিত নগরায়ণ এবং মানুষের আবাসন চাহিদা ও আকাঙ্ক্ষার সমন্বয়ের মাধ্যমে মানসম্মত আবাসন নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।
মেলায় এ্যাসেট ডেভেলপমেন্টসের অংশগ্রহণ মানসম্মত আবাসন, পরিকল্পিত নগরায়ণ ও টেকসই নগর উন্নয়নে প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। ভবিষ্যতেও মানুষের আবাসন চাহিদা পূরণ, আধুনিক ও পরিকল্পিত নগরায়ণ এবং টেকসই উন্নয়নে এ্যাসেট ডেভেলপমেন্টস অ্যান্ড হোল্ডিংস লিমিটেড তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।
আবাসন মেলায় এ্যাসেট ডেভেলপমেন্টস অ্যান্ড হোল্ডিংস লিমিটেড স্টল নম্বর ৩২, ৩৩, ৩৬ ও ৩৭-এ অংশগ্রহণ করছে। আগ্রহী দর্শনার্থীরা মেলা প্রাঙ্গণে এসে প্রতিষ্ঠানের বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।