• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাবি উপাচার্যের সঙ্গে মালয়েশিয়ার অধ্যাপকদের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২৬, ২০২৫
ঢাবি উপাচার্যের সঙ্গে মালয়েশিয়ার অধ্যাপকদের সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির এমিরিটাস অধ্যাপক ড. রোসনানি হাশিম এবং সহকারী অধ্যাপক ড. নাজাতুল আকমার বিনতে মোখতার আজ ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এসময় বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক থট (বিআইআইটি)-এর মহাপরিচালক অধ্যাপক ড. এম আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষা ও গবেষণা কার্যক্রমের উৎকর্ষ সাধনে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
মালয়েশিয়ার অধ্যাপকগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে উচ্চশিক্ষা ক্ষেত্রে পাঠক্রম আধুনিকায়নেও তারা একযোগে কাজ করতে চান।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে এমিরিটাস অধ্যাপক ড. রোসনানি হাশিম The Necessity of Application of the Wisdom Pedagogy in Arts and Humanities for the 21st Century শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে সহকারী অধ্যাপক ড. নাজাতুল আকমার বিনতে মোখতার Teaching Methodology in Arabic and Islamic Studies শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930