• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাবি উপাচার্যের সঙ্গে তুরস্কের অধ্যাপকের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২৬, ২০২৫
ঢাবি উপাচার্যের সঙ্গে তুরস্কের অধ্যাপকের সাক্ষাৎ

তুরস্কের ফিরাত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেহমেত চাবাস আজ ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তুরস্কের ফিরাত বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। দু’ বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষক বিনিময় নিয়েও বৈঠকে আলোচনা করা হয়।
পরে, অধ্যাপক ড. মেহমেত চাবাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ-এর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
অধ্যাপক ড. মেহমেত চাবাস গতকাল ২৫ জুন ২০২৫ বুধবার ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে “Nanomaterials and Optical Sensors” বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930