• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. আজহারুল ইসলামেরমৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২০, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)-এর অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম আজ ১৯ জুন ২০২৫ বৃহস্পতিবার দুপুর ১টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

অধ্যাপক ড. মো. আজহারুল ইসলামের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক শোক বাণীতে উপাচার্য বলেন, মরহুম অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম একজন গুণী শিক্ষক ও গবেষক ছিলেন। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর আন্তরিক সমবেদনা জানান।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930