• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ডেইলী স্টার ভবনে সন্ত্রাসী হামলার দুষ্কৃতকারী আজমির হোসেন আকাশ কে গ্রেফতার করেছে র‍্যাব-০৩

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৫
ডেইলী স্টার ভবনে সন্ত্রাসী হামলার দুষ্কৃতকারী আজমির হোসেন আকাশ কে গ্রেফতার করেছে র‍্যাব-০৩

আলোচিত ডেইলী স্টার ভবনে সন্ত্রাসী হামলার দুষ্কৃতকারী আজমির হোসেন আকাশ (২৭)’কে রাজধানীর তেজগাঁও থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-০৩।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও অবৈধ মাদক কারবারীদের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানীর তেজগাঁও থানাধীন ৬৪-৬৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ, পশ্চিম তেজতুরীবাজারস্থ দ্য ডেইলি স্টার ভবনে হামলা, স্টীলের গেইট ও কাঁচের দরজা ভেঙে অনধিকার প্রবেশ করে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শন এর দৃষ্কৃতকারী চক্রের ১। আজমির হোসেন আকাশ (২৭ ), পিতাঃ আলমগীর হোসেন, ঠিকানাঃ ২৩/এ তেজতুরি বাজার, তেজগাঁও, ঢাকা’কে ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানীর তেজগাঁও থানাধীন এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার রাত ১২০০ ঘটিকার দিকে প্রায় ৩৫০/৪০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র শস্ত্র, লাঠিসোঁটা, দাহ্য পদার্থসহ সজ্জিত হয়ে মিছিল নিয়ে জনরোষ, দাঙ্গা ও অন্তর্ঘাতমূলক কার্যক্রম সৃষ্টির উদ্দেশ্যে দ্য ডেইলি স্টার কার্যালয়ের সামনে বেআইনিভাবে সমবেত হয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টিকারী স্লোগান দিতে থাকে। দুষ্কৃতিকারীরা পরস্পরের যোগসাজশে ওইদিন রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে দ্য ডেইলি স্টার ভবনের স্টিলের গেইট ও কাঁচের দরজা ভেঙে অনধিকার প্রবেশ করে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শন করে।’ সন্ত্রাসীরা কার্যালয়ের ভেতরে অবস্থানরত কর্মীদের মারধর করার চেষ্টা করে এবং কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর ও বিভিন্ন মালামাল লুণ্ঠন করে। আসামিরা ভবনের সামনের কাচ ভেঙে সোফা, টেবিল ও চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র, সরঞ্জাম ও নথিপত্রে অনিষ্ট করে নিচে ফেলে দেয় এবং সেগুলো একটি জায়গায় জড়ো করে আগুন ধরিয়ে দেয়। সন্ত্রাসী ও নৈরাজ্য সৃষ্টিকারী আসামিরা দ্য ডেইলি স্টার ভবনের বিভিন্ন তলায় রাখা দুই শতাধিক কম্পিউটার, ল্যাপটপ ও ক্যামেরা, লেন্স, টিভি, স্ক্যানার, সার্ভার, প্রিন্টার, স্টুডিও ইকুইপমেন্টসসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস, যার মূল্য অনুমান ৫ কোটি টাকা এবং বিভিন্ন তলায় থাকা একাধিক লকারে রক্ষিত প্রতিষ্ঠানের আনুমানিক ৩৫ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীরা ভবনের বিভিন্ন তলায় অবস্থান করা দ্য ডেইলি স্টার পত্রিকায় কর্মরত সাংবাদিক ও কর্মীদের অগ্নিদগ্ধ করে হত্যা ও ভবন ধ্বংস করার উদ্দেশ্যে অগ্নি সংযোগ করে।

উক্ত ঘটনায় পরবর্তীতে তেজগাঁও থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ধারা ৬ (১), তৎসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) এবং তৎসহ সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২৬ (১) ধারায় গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে একটি মামলা দায়ের রুজু হয়। ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় ঘটনা সংগঠিত হওয়ার সাথে সাথে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় চিহ্নিত আসামিদের গ্রেফতারে কার্যক্রম শুরু করা হয়। এরই প্রেক্ষিতে অদ্য ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ত্রাসী হামলার দুষ্কৃতকারী ১। আজমির হোসেন আকাশ (২৭)’কে রাজধানীর তেজগাঁও থানাধীন এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব-৩। ধৃত আসামির নিকট হতে গ্রেফতারের সময় ০২টি মনিটর, ০১টি সিপিইউ, ০১টি হার্ডডিক্স, ০৩টি কেবল, ০১টি সুইচ এডাপটার ও ০১টি মাউস উদ্ধার করা হয়। উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত এসকল অপরাধীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031