• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ডাকসু ও হল সংসদ নির্বাচন রিটার্নিং কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২২, ২০২৫
ডাকসু ও হল সংসদ নির্বাচন রিটার্নিং কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষ্যে চীফ রিটার্নিং কর্মকর্তা এবং অন্যান্য রিটার্নিং কর্মকর্তাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক আজ ২২ জুন ২০২৫, রবিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন চীফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এ এস এম মহিউদ্দিন (মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ), অধ্যাপক ড. গোলাম রব্বানী (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট), অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম (উন্নয়ন অধ্যয়ন বিভাগ), অধ্যাপক ড. নাসরিন সুলতানা (স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট), অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম (শহীদুল জাহীদ) (ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগ), অধ্যাপক ড. তারিক মনজুর (বাংলা বিভাগ) এবং সহযোগী অধ্যাপক শারমীন কবীর (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)।

বৈঠকে নির্বাচনী প্রস্তুতি ও বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ জুন ২০২৫ তারিখ সকাল সাড়ে ১০টায় চীফ রিটার্নিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাগণ বিভিন্ন হলের প্রভোস্টদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি আগামী ২৬ জুন ২০২৫ তারিখে দুই ধাপে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সঙ্গেও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এই মতবিনিময় সভাগুলোর উদ্দেশ্য হচ্ছে একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031