• ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ভবনে দুটি নতুন প্যাসেঞ্জার লিফট স্থাপন কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৬
ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ভবনে দুটি নতুন প্যাসেঞ্জার লিফট স্থাপন কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পুরাতন ভবনে পুরোনো ও ব্যবহারের অনুপযোগী দুটি প্যাসেঞ্জার লিফট প্রতিস্থাপনের লক্ষ্যে নতুন দুটি লিফট স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার (২৯ নভেম্বর) বিকালে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পুরাতন ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

নতুন লিফট দুটি স্থাপন করা হলে আদালত ভবনে বিচারপ্রার্থী, আইনজীবী, বিচারক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার যাতায়াত আরও সহজ ও নির্বিঘ্ন হবে।

প্রকল্পের আওতায় প্রতিটি লিফটের ধারণক্ষমতা ১ হাজার কেজি এবং গতি প্রতি সেকেন্ডে ১ দশমিক ৫ মিটার। প্রতিটি লিফটে ছয়টি স্টপেজ থাকবে। লিফট দুটি ইতালির তৈরি ‘Movi’ ব্র্যান্ডের।

গণপূর্ত ইএম বিভাগ-৩, ঢাকা প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের কার্যাদেশের মূল্য ২ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা। ইতোমধ্যে লিফট দুটি প্রকল্প এলাকায় পৌঁছেছে এবং অতি শিগগিরই এগুলোর স্থাপনকাজ শুরু হবে।

উদ্বোধন অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলমসহ ঢাকায় কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930