• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ক্যানসারে আক্রান্ত বুয়েট শিক্ষার্থী আমিতকে বাঁচাতে এগিয়ে আসুন

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২২, ২০২৫
ক্যানসারে আক্রান্ত বুয়েট শিক্ষার্থী আমিতকে বাঁচাতে এগিয়ে আসুন


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ৮১তম স্থান অর্জন করেছেন এহসানুল কবির আমিত। কিন্তু এই সাফল্যের পেছনে রয়েছে তাঁর তিন বছরের এক দুর্বিষহ যুদ্ধ—রক্তের ক্যানসার।

মাত্র ২০ বছর বয়সী আমিত ২০২২ সালে লিউকেমিয়া (এক ধরনের রক্তের ক্যানসার) রোগে আক্রান্ত হন। প্রাথমিকভাবে চিকিৎসা গ্রহণের পর কিছুটা উন্নতি হলেও ধীরে ধীরে ক্যানসার ছড়িয়ে পড়ে শরীরের বিভিন্ন অংশে। সর্বশেষ গত এপ্রিল মাসে পরীক্ষায় দেখা যায়, রোগটি আবার সক্রিয় হয়ে উঠেছে এবং তা পেটের লসিকাগ্রন্থি পর্যন্ত বিস্তৃত হয়েছে। বর্তমানে আমিত রাজধানীর স্কয়ার হাসপাতাল লিমিটেডে চিকিৎসাধীন রয়েছেন।

পাবনার ঈশ্বরদী উপজেলার পশ্চিম টেংরি কাচারীপাড়া এলাকার বাসিন্দা আমিত ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং রাজশাহী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। কঠিন রোগের সঙ্গে যুদ্ধ করতে করতেই তিনি বুয়েট ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেন, এবং সব প্রতিকূলতা জয় করে দেশের সর্বোচ্চ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৮১তম স্থান লাভ করেন।

তাঁর বাবা হুমায়ুন কবীর লিটন জানান, ইতিমধ্যে ছেলের চিকিৎসায় ৫৫ লাখ টাকার বেশি খরচ হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আমিতকে বাঁচাতে হলে তাকে শিগগিরই অস্থিমজ্জা প্রতিস্থাপন করতে হবে, যার জন্য প্রয়োজন প্রায় ৫০ লাখ টাকা। কিন্তু তাঁরা আর ছেলের চিকিৎসার খরচ কুলিয়ে উঠতে পারছেন না।

এমন পরিস্থিতিতে হুমায়ুন কবীর লিটন সমাজের সর্বস্তরের মানুষ ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন।

আমিতকে সাহায্য পাঠানোর ঠিকানা: মোছা রুবিনা ইয়াসমিন, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: ৪১১১১৩৪০৮৯২২৮, সোনালী ব্যাংক পিএলসি, ঈশ্বরদী শাখা, পাবনা। সাহায্য পাঠানো যাবে মুঠোফোন নম্বরেও-০১৭৬৩৩৯১১১২ (বিকাশ)।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930