• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কমোডিটি এক্সচেঞ্জের সনদ পেলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই সম্ভাবনার নতুন দুয়ার খুলে গেল।

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২০, ২০২৪
কমোডিটি এক্সচেঞ্জের সনদ পেলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই সম্ভাবনার নতুন দুয়ার খুলে গেল।

বন্দরনগরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-কে কমোডিটি এক্সচেঞ্জের সনদ দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কমোডিটি এক্সচেঞ্জ) বিধিমালা ২০২৩’ অনুযায়ী এই নিবন্ধন সনদ দেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে অদ্য বুধবার
২০ মার্চ ২০২৪ তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক বঙ্গবন্ধু’র বর্নাঢ্য জীবন ও আদর্শের উপর ‘আলোচনা সভা ও দোয়া’ এর আয়োজন করা হয়। পাশাপাশি জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ‘দৃষ্টিজয়ীদের জন্য চাকুরি মেলা’ ও অনুষ্ঠিত হয়। রাজধানীর আগারগাঁও-তে অবস্থিত সিকিউরিটিজ কমিশন ভবনে বিকাল ৪:০০ ঘটিকায় অনুষ্ঠানটি শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী জনাব আহসানুল ইসলাম টিটু, এমপি। এছাড়াও বঙ্গবন্ধু পরিবারের সম্মানিত সদস্য এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এর চেয়ারম্যান জনাব শেখ কবির হোসেন উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে ‘দৃষ্টিজয়ীদের জন্য চাকুরি মেলা’র আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। আয়োজিত চাকুরি মেলায় পাঁচ জন দৃষ্টিজয়ী অংশগ্রহণ করেন। চাকুরিদাতা হিসেবে ই-জেনারেশন লিমিটেড, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়‍্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস, থ্রি-আই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল এবং ‘চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি’র চেয়ারম্যান জনাব আফিস ইব্রাহিম অংশগ্রহণ করেন। উক্ত মেলায় থ্রি-আই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডে জনাব মো: আব্দুল ওয়াহেদকে, ই-জেনারেশন লিমিটেডে জনাব আমরিন নাহার রিমিকে, জনাব আফিস ইব্রাহিম, চেয়ারম্যান, ‘চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি’ জনাব মো: জিলানী আহমেদকে, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল জনাব সাদিয়া আফরিন তৃষাকে ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস জনাব বিবি কুলসুম লিপিকে নিয়োগ প্রদান করেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর মাননীয় চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত- উল-ইসলাম উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। তিনি স্বাধীনতার মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি দেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর দীর্ঘ ত্যাগের কথা স্মরণ করেন এবং বাংলাদেশ ও এদেশের মানুষের কল্যাণে বঙ্গবন্ধুর নিরলস প্রচেষ্টা ও সংগ্রামের কথা উল্লেখ করেন। তিনি আরো বলেন, ” ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত বাংলাদেশের মানুষের জন্য যা কিছু প্রয়োজন বঙ্গবন্ধু করেছেন।” তিনি
‘কমোডিটি এক্সচেঞ্জ’ এর সূচনার কথা উল্লেখ করেন এবং এর মধ্যে দিয়ে ব্যবসা আরো সহজ হবে ও দেশ আরো এগোবে বলে জানান।

স্বাগত বক্তব্যের পর উক্ত অনুষ্ঠানে ‘চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি’কে ‘কমোডিটি এক্সচেঞ্জ’ এর সনদ প্রদান করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী জনাব আহসানুল ইসলাম টিটু, এমপি উক্ত সনদ হস্তান্তর করেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিবারের সম্মানিত সদস্য এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এর চেয়ারম্যান জনাব শেখ কবির হোসেন। তিনি বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু ও তার পরিবারের ত্যাগের কথা জানিয়ে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং বঙ্গবন্ধুর ব্যক্তি জীবন সম্পৃক্ত স্মৃতিচারণ করেন। তিনি অন্যান্যের মধ্যে বলেন, “বঙ্গবন্ধু শিশুদের খুবই ভালবাসতেন যেজন্য তার জন্মদিনকে শিশুদিবস করা হয়েছে। তার যোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শিশুদের অত্যন্ত ভালবাসেন।” স্বাধীনতা পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে এদেশের মানুষ এবং দেশের উন্নয়ন ও ভবিষ্যত নির্ধারণে বঙ্গবন্ধুর অবদান ও আদর্শের কথা উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী জনাব আহসানুল ইসলাম টিটু, এমপি। দেশের উন্নয়ন ও কল্যাণে বঙ্গবন্ধুর আদর্শে সকলকে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, “দেশের উন্নয়নে তথা স্মার্ট অর্থনীতি ও স্মার্ট পুঁজিবাজার গড়ে তুলতে পুঁজিবাজার ও এর সাথে যুক্ত সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কমোডিটি এক্সচেঞ্জ আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল। কমোডিটি এক্সচেঞ্জ এর সম্ভাবনা অনেক এবং এর মাধ্যমে অনেক নতুন দ্বার উন্মোচিত হবে।” বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ তৈরিতে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে উপলক্ষ্য করে বিএসইসি’র ‘দৃষ্টিজয়ীদের জন্য চাকুরি মেলা’র আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তিনি সকলকে বঙ্গবন্ধুর নীতি ও দর্শনে অনুপ্রাণিত হয়ে দেশের উন্নয়নে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও স্বাধীনতার সকল শহীদের আত্মার শান্তি এবং দেশের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। বিএসইসি’র সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উক্ত ‘আলোচনা সভা ও দোয়া’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031