• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে উত্তরা-পূর্ব থানা পুলিশ

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৪
একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে উত্তরা-পূর্ব থানা পুলিশ

রাজধানীর উত্তরা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, শনিবার (২৪ নভেম্বর ২০২৪) দুপুর ০১:১৫ ঘটিকায় উত্তরা পূর্ব থানার আইচি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের উত্তর-পূর্ব পাশে তুরাগ নদীর পাড় হতে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, উদ্ধারকৃত পিস্তলটি জাপানের তৈরী যার গায়ে ইংরেজীতে লেখা আছে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031