টিমওয়ার্ক বিয়ন্ড বিজনেস- স্লোগানে শুরু বিসিএমইএ ফুটবল কাপ ১২টি সিরামিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে প্রথমবারের এই টুর্নামেন্টে

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৬
ব্যবসার বাইরে পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি ও দলগত বন্ধন দৃঢ় করার লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে বিসিএমইএ ফুটবল কাপ ২০২৬। ‘Teamwork Beyond Business’ স্লোগানে আজ শুক্রবার রাজধানীর বেরাইদে Athlete’s Hub-এ টুর্নামেন্টটির উদ্বোধন হয়েছে। এতে সিরামিক শিল্পের ১২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম।
অনুষ্ঠানে বিসিএমইএর প্রেসিডেন্ট ও মন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মইনুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। এ সময় বিসিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও টুর্নামেন্টের চেয়ারম্যান আব্দুল হাকিম সুমন, পরিচালক হামজাহ সাকিফ তাবানী, মোহাম্মদ জিয়াউল হক জিকো এবং টুর্নামেন্ট আয়োজক কমিটির কো-চেয়ারম্যান ও ডিবিএল সিরামিকসের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার উপস্থিত ছিলেন।
বিসিএমইএর প্রেসিডেন্ট মইনুল ইসলাম বলেন, করপোরেট সামাজিক দায়বদ্ধতা ও খেলাধুলার মাধ্যমে শিল্পখাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতেই এই আয়োজন। এর মাধ্যমে ব্যবসায়িক কর্মকাণ্ডের বাইরেও পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বাড়বে।
টুর্নামেন্টের চেয়ারম্যান আব্দুল হাকিম সুমন বলেন, এ আয়োজন সিরামিক শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দলগত চেতনা, সৌহার্দ্য ও সহযোগিতার মনোভাব গড়ে তুলতে ভূমিকা রাখবে। শিল্পখাতের অংশীজনদের মধ্যে সম্পর্ক উন্নয়নেও টুর্নামেন্টটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ সভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি দলগত ঐক্য, শৃঙ্খলা, নেতৃত্ব ও
পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। শিল্পখাতের প্রতিষ্ঠানগুলোকে নিয়ে বিসিএমইএর এমন উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনকে আরও উৎসাহিত করার পাশাপাশি ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে। তিনি টুর্নামেন্টের আয়োজকদের অভিনন্দন জানান এবং অংশগ্রহণকারী দলগুলোকে ক্রীড়াসুলভ মনোভাব ও সৌহার্দ্য বজায় রেখে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, এমপি, বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দলগত মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দেশের শিল্প ও ব্যবসায়িক খাতের সঙ্গে খেলাধুলার সম্পৃক্ততা বাড়লে সুস্থ প্রতিযোগিতা ও ইতিবাচক কর্মসংস্কৃতি গড়ে উঠবে।
টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১২টি প্রতিষ্ঠান। এগুলো হলো আবুল খায়ের সিরামিক, আলী সিরামিক, বিসিএল সিরামিক, ব্রিজ কেমি, ডিবিএল সিরামিকস, এক্সিলেন্ট সিরামিক, খাদিম সিরামিকস, মীর সিরামিকস, মিরপুর সিরামিকস, প্যারাগন সিরামিক, আরএকে সিরামিকস ও শেলটেক সিরামিকস।
এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর ভিদ্রেস ইন্ডিয়া সিরামিকস। গোল্ড স্পন্সর কেডিএ ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ, ফোশান হে হে গ্লেজ টেকনোলজি, চায়না গ্লেজ বাংলাদেশ ও সিরামিন এফজেড এলএলসি। সহযোগী পার্টনার ফোশান ডংহাই টেকনোলজি, এফসিআরআই ইম্পোর্ট ও এক্সপোর্ট, প্রাইম সিয়াম ইন্টারন্যাশনাল এবং গিমপেক্স প্রাইভেট লিমিটেড।
এ ছাড়া ব্যাংকিং পার্টনার শাহজালাল ইসলামী ব্যাংক, ফাইন্যান্স পার্টনার আইপিডিসি, এসোসিয়েট পার্টনার প্রথম আলো, মিডিয়া পার্টনার-দি বিজনেস স্ট্যান্ডার্ড, শেপিং বাংলাদেশ ম্যাগাজিন ও টি- স্পোর্টস্, টেকনোলজি পার্টনার টেকনো, আইসক্রিম পার্টনার সেভয় আইসক্রিম, হাইড্রেশন পার্টনার এসিআই ইলেক্ট্রোলাইট, রিফ্রেশমেন্ট পার্টনার ইসপি, হট বেভারেজ পার্টনার ব্লেন্ডারস্ চয়েস ও নেসক্যাফে, নিউট্রেশন পার্টনার নেসলে মাইলো, স্ন্যাকস পার্টনার ম্যাগি হেলদি স্যুপ ও হট এন্ড স্প্যাইসি ব্লাস্ট এবং ফ্রাগরেন্স বাই আঞ্জেলিক ফ্রেশ।