• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে নববর্ষ ১৪৩১ উদযাপন

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৪
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে নববর্ষ ১৪৩১ উদযাপন

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজিতে ১৬ এপ্রিল, (মঙ্গলবার) সকাল ১১.০০ টায় বিশ্ববিদ্যালয় চত্বরে বর্ষবরণ উৎসব আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রারম্ভে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য আব্দুল জব্বার মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। বর্ষবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য জনাব সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন। তিনি শিক্ষার্থীদের বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে পহেলা বৈশাখের এই উদযাপনকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানের আরো বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য জনাব গোলাম সরোয়ার কবির। তিনি বলেন, “পহেলা বৈশাখ সর্বস্তরের মানুষের উৎসব। ধর্ম-বর্ণ নির্বেশেষে সকলে এই উৎসব পালন করে থাকে। এটি বাঙ্গালির ঐতিহ্যে মিশে আছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম। তিনি শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চার প্রতি গুরুত্বারোপ করেন এবং আয়োজক কমিটি ও শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ. কে. এম দেলোয়ার হোসেন শিক্ষক ও শিক্ষার্থীদের নববর্ষের শুভেচ্ছা জানান।

বর্ষবরণের এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহ্বায়ক ইইই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আশীষ কুমার ভট্টাচার্য্য। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কামরান চৌধুরী। এছাড়া পহেলা বৈশাখ উদযাপন কমিটির সদস্য সচিব ডেপুটি লাইব্রেরিয়ান ড. নিখিল চন্দ্র সরকার, সিএসই বিভাগের চেয়ারম্যান শারমিন আকতার ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বাংলার প্রভাষক নুসরাত জাহান শুচি। শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930