দেশজুড়ে তৃণমূলের প্রশিক্ষণ প্রাপ্ত আনসার-ভিডিপি সদস্যরা আজ দক্ষতার ডানায় ভর করে দেশের শিল্পোন্নয়নের সারথি। ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘জব ফেয়ার-২০২৬’ রূপ নেয় বেকারত্ব মুক্তির এক অনন্য মিলনমেলায়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই সময়োপযোগী উদ্যোগে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ দিনাজপুরসহ বিভিন্ন জেলার প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের মধ্য থেকে তাৎক্ষণিকভাবে রেকর্ড ৪৫২ জনকে নিয়োগ দিয়েছে।
যাচাই-বাছাই শেষে আনসার-ভিডিপির পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রাপ্ত ওয়েল্ডার ৩৫ জন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং ৮ জন, অটোমোটিভ মেকানিক্স ১৭ জন, ড্রাইভার ১৮ জন, সহকারী ড্রাইভার ৭৬ জন এবং মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত ২৯৮ জনকে নিরাপত্তাকর্মী পদে নিয়োগ দেওয়া হয়।
পুরো আয়োজনটি তত্ত্বাবধানে ছিলেন দিনাজপুরের জেলা কমান্ড্যান্ট ও উপপরিচালক মোঃ নুরুজ্জামান এবং প্রাণ-আরএফএল গ্রুপের সহকারী পরিচালক (এইচআর) দেবাশীষ সরকার। নিয়োগপ্রাপ্তরা আগামী ডিসেম্বরেই কর্মস্থলে যোগ দেবেন।
দক্ষতা অর্জনে পেশাভিত্তিক কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের এই অনন্য সুযোগ করে দেওয়ায় বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান নিয়োগ পাওয়া আনসার-ভিডিপি সদস্যরা। আনসার-ভিডিপির প্রশিক্ষণ নিয়ে দক্ষ হাতে গড়ব দেশ, বেকারমুক্ত বাংলাদেশ!