• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নাগরপুরে দিনব্যাপী নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৬
নাগরপুরে দিনব্যাপী নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের অনুষ্ঠিত

মোঃ হালিম মিয়া, বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুরে নানা আয়োজনে দিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২১ ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুস্পঞ্জলী অর্পণ করা হয়। প্রথম প্রহর ১২ টা ১ মিনিটে পুস্পাঞ্জলী অর্পণ করেন টাঙ্গাইল-৬, আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু’র পক্ষে উপজেলা প্রশাসন।

পরে বাংলাদেশ পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পঞ্জলী অর্পণ করেন।

সকালে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় র‍্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব তাৎপর্য ভবিষ্যৎ প্রজন্মের মাঝে তুলে ধরা হয়। ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা কবিতা আবৃতি, একক ও দলীয় দেশাত্মবোধক গান পরিবেশন করে।

নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিকের সঞ্চালনা এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সন্মানিত সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন রবিউল আওয়াল লাভলু’র সহধর্মিনী মনোয়ারা মুকুল, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন, নাগরপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ হোসেন রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদ হোসেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930