• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

ঢাবির ‘ঘ’ ইউনিটে প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার।ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার। ভর্তি পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী অনন্য গাঙ্গুলীর রহস্যজনক মৃত্যু, শোকাতুর সহপাঠীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের

২০২১–২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী এবং ইংরেজি বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের বাজারপাড়া এলাকায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, অনন্য গাঙ্গুলী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের সদস্যদের ধারণা, মানসিক যন্ত্রণা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। নিহতের বাবা জানান, অনন্য অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। তবে সম্প্রতি তার মানসিক অবস্থার অবনতি হচ্ছিল, যা পরিবারকে দুশ্চিন্তায় ফেলেছিল।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মেধাবী ছাত্র অনন্য গাঙ্গুলীর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31