• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৩৮ মামলা, ৬২ লক্ষাধিক টাকা জরিমানা (২১ অক্টোবর ২০২৪)

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৪
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৩৮ মামলা, ৬২ লক্ষাধিক টাকা জরিমানা (২১ অক্টোবর ২০২৪)

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫৩৮ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সংক্রান্তে ৬২ লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও অভিযানকালে ৭২ টি গাড়ি ডাম্পিং ও ৩৪ টি গাড়ি রেকার করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর ২০২৪ খ্রি.) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031