• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালী কর্তৃক সুধারাম মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০১(এক) কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি গ্রেফতার।

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১৩, ২০২৫
জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালী কর্তৃক সুধারাম মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০১(এক) কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি গ্রেফতার।

গ্রেফতারকৃত আসামীর নামঃ- ১। ফজলু মিয়া(২৯), পিতা-মোস্তাফা ড্রাইভার, মাতা-মৃত নুর নাহার, সাং-ব্রক্ষপুর (ফলবান বাড়ী), ০৯নং ওয়ার্ড, ০১নং চরমটুয়া ইউপি, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী।

জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালী কর্তৃক অদ্য ১১/০৬/২০২৫ইং তারিখ রাত্র ২১.৪০ ঘটিকার সময় গোপন সূত্রে জানতে পারেন যে, নোয়াখালী জেলার সুধারাম মডেল থানাধীন, ০১নং চরমটুয়া ইউপির, ব্রক্ষপুর সাকিনের ফলবান বাড়ীর মোস্তফা ড্রাইভারের বসতঘরে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে ডিবি টিম উপস্থিত হইয়া এসআই(নি.) মোহাম্মদ আল আমিন ও সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে বর্ণিত আসামীর হেফাজত হইতে ০১(এক) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী পেশাদার মাদক কারবারি। এঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।