• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলায় যৌথ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২৩, ২০২৫
চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলায় যৌথ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার

গত রাত আনুমানিক ১২ টায় চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলার রামদাশপুর এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি ৯ মিঃমিঃ পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ১ রাউন্ড এ্যামোনিশন উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।