রাজধানীর আন্তর্জাতিক চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে (BCFCC)-তে শুরু হওয়া ‘ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো (IFSSE) ২০২৬’-এর দশম আসরে অংশ নিয়েছে বাংলাদেশ ফায়ার সেফটি টেকনোলজি। ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত এ প্রদর্শনীতে প্রতিষ্ঠানটি আবাসিক ও বাণিজ্যিক ভবনের অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ফায়ার পাম্প, ফায়ার অ্যালার্ম সিস্টেম এবং ফায়ার হাইড্র্যান্ট ইকুইপমেন্ট প্রদর্শন করছে।
এবারের এক্সপোতে প্রতিষ্ঠানটির বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে নতুন একটি পোর্টেবল ফায়ার পাম্প। ঘনবসতিপূর্ণ ঢাকা শহরের যেসব পুরোনো ভবনে আগে থেকে ফায়ার পাম্প স্থাপন করা সম্ভব হয়নি, সেসব ভবনের অগ্নিনিরাপত্তা জোরদারে এই পোর্টেবল পাম্প কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের দাবি, এই পাম্পের মাধ্যমে ১০ থেকে ১২ তলা ভবন পর্যন্ত পানির সরবরাহ পৌঁছে অগ্নিনির্বাপণ করা সম্ভব।
মেলা প্রাঙ্গণে বাংলাদেশ ফায়ার সেফটি টেকনোলজির স্টলে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী (Proprietor) মো. সেলিমের সঙ্গে কথা হয়।
তিনি বলেন, তাদের প্রদর্শিত অগ্নিনিরাপত্তা সরঞ্জামগুলো ব্যবহারকারীদের অর্থ সাশ্রয়ের পাশাপাশি জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। একই সঙ্গে মেলায় অংশগ্রহণের মাধ্যমে দর্শনার্থীরা নিজেদের সুরক্ষার পাশাপাশি অন্যদের মধ্যেও অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরি করতে পারবেন।
মো. সেলিম আরও জানান, দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, কারখানা ও সাপ্লায়ার তাদের নিয়মিত গ্রাহক। মানসম্মত অগ্নিনিরাপত্তা পণ্য সরবরাহের মাধ্যমে গ্রাহক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
তিনি নতুন পোর্টেবল ফায়ার পাম্পটির কার্যকারিতা তুলে ধরে বলেন, বিশেষ করে পুরোনো ভবনগুলোতে যেখানে স্থায়ী ফায়ার পাম্প স্থাপনের সুযোগ নেই, সেখানে এই পোর্টেবল পাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ১০ থেকে ১২ তলা পর্যন্ত ভবনে পানি সরবরাহের সক্ষমতা থাকায় এটি অগ্নিনির্বাপণের ক্ষেত্রে সহায়ক হবে বলে তারা আশা করছেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, মেলা চলাকালীন এবং মেলা শেষ হওয়ার পরও আগ্রহী ক্রেতা ও দর্শনার্থীরা রাজধানীর নবাবপুরে অবস্থিত তাদের শোরুমে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এ ছাড়া প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও অনলাইন পোর্টালের মাধ্যমেও পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য এবং প্রয়োজনীয় সেবা নেওয়ার সুযোগ রয়েছে।
বাংলাদেশ ফায়ার সেফটি টেকনোলজির প্রত্যাশা, আধুনিক অগ্নিনিরাপত্তা সরঞ্জাম ও নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে দেশের আবাসিক ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শিল্পকারখানায় অগ্নিঝুঁকি মোকাবিলায় আরও সচেতনতা তৈরি হবে।গ্রাহকদের জন্য সহজ ও সমন্বিত সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির রয়েছে অভিজ্ঞ সার্ভিস টিম। কোটেশন তৈরি, অর্ডার গ্রহণ, প্রয়োজনীয় সার্টিফিকেট-সংক্রান্ত কার্যক্রম এবং পণ্য পরিবহনসহ বিভিন্ন পর্যায়ে ওয়ান-স্টপ সেবা প্রদানের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ ফায়ার সেফটি টেকনোলজি (BFST) ভবিষ্যতেও বিল্ডিং সার্ভিস ও ইন্ডাস্ট্রিয়াল ডিভিশনের কার্যক্রমে গ্রাহকদের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।