• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

৫ কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে রাজধানীর পল্টন থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৫
৫ কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে রাজধানীর পল্টন থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

১। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

২। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল, রাজধানীর পল্টন থানাধীন গুলিস্তান শহীদ মতিউর রহমান পার্ক এর ভিতরে ২৫/০৮/২০২৫ তারিখ ১৯০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ ইমরান (২৬), পিতাঃ আলী মিয়া, গ্রামঃ বাংলাবাজার, থানাঃ চাঁদপুর সদর, জেলাঃ চাঁদপুর, ২। মোঃ আহাদ মিয়া (৩২), পিতাঃ খোর্শেদ মিয়া, গ্রামঃ দরিয়া দৌলত, থানাঃ বানচোরামপুর, জেলাঃ বি বাড়িয়া, ৩। মোঃ রায়হান (১৯), পিতাঃ হাজীম খান, গ্রামঃ ডিঙ্গাভঙ্গা, থানাঃ মতলব, জেলাঃ চাঁদপুর ও ৪। জেসমিন বেগম (৪৫), পিতাঃ সুলতান ফরাজি, মাতাঃ সালেহা বেগম, গ্রামঃ বাগমারা, থানাঃ দেবিদার, জেলাঃ কুমিল্লা’দের হেফাজত হতে ৫ কেজি গাঁজা মাদকদ্রব্যসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে উক্ত মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে যোগসাজসে ঢাকা মহানগরীর পল্টন থানাধীন এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেন। ধৃত আসামীরা পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১৯ (ক) ধারায় অপরাধ করেছে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামি জেসমিন বেগম (৪৫) এর নামে মাদকদ্রব্য আইনে রাজধানীর পল্টন থানায় পূর্বের ০১টি মামলা রয়েছে।

৪। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।