• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নারী ও শিশু সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধি: উর্মি গার্মেন্টসে উইমেন সাপোর্ট ডিভিশনের বিশেষ উদ্যোগ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৪, ২০২৬
নারী ও শিশু সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধি: উর্মি গার্মেন্টসে উইমেন সাপোর্ট ডিভিশনের বিশেষ উদ্যোগ

আজ শনিবার (০৪ জুলাই,২০২৬ খ্রি.) উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন-এর উদ্যোগে উর্মি গার্মেন্টসে নারী ও শিশু প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে।​

পোশাক শিল্পে কর্মরত নারী কর্মীদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করতে এবং কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে অত্র ডিভিশনটি।
​উক্ত সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন-এর সম্মানিত উপ-পুলিশ কমিশনার (ডিসি) জনাব মোছাঃ লিজা বেগম, পিএসসি মহোদয়। এছাড়াও অনুষ্ঠানে ডিভিশনের অন্যান্য কর্মকর্তা, সংশ্লিষ্ট গার্মেন্টসের প্রতিনিধি ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

​উক্ত সচেতনতামূলক কার্যক্রমে গার্মেন্টস কর্মীদের মাঝে নারী ও শিশুর আইনি অধিকার, যৌতুক, বাল্যবিয়ে এবং যেকোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও যেকোনো আপদকালীন মুহূর্তে বা নির্যাতনের শিকার হলে কীভাবে পুলিশের দ্রুত সহায়তা পাওয়া যায়, তা সম্বলিত দিকনির্দেশনামূলক লিফলেট প্রতিটি কর্মীর হাতে তুলে দেওয়া হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930