• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

হত্যাসহ একাধিক মামলার আসামি, শীর্ষ চাঁদাবাজ রতন ওরফে চান্দি রতনকে গ্রেফতার করেছে ডিবি-ওয়ারী

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৪
হত্যাসহ একাধিক মামলার আসামি, শীর্ষ চাঁদাবাজ রতন ওরফে চান্দি রতনকে গ্রেফতার করেছে ডিবি-ওয়ারী

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি এক শীর্ষ চাঁদাবাজকে গ্রেফতার করেছে ডিবি-ওয়ারী। গ্রেফতারকৃতের নাম মোঃ রতন ওরফে চান্দি রতন (৩৪)।

সোমবার (৩০ ডিসেম্বর ২০২৪ খ্রি.) সন্ধ্যা ০৫:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী থানার নিউ মেঘনা হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-ওয়ারী সূত্র জানায়, সোমবার বিকেলে গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যে জানা যায়, হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি শীর্ষ চাঁদাবাজ রতন ওরফে চান্দি রতন যাত্রাবাড়ী এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় রতনের অবস্থান সনাক্ত করে ডিবি-ওয়ারীর একটি টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় রতনকে গ্রেফতার করে ডিবির টিমটি।

সূত্র আরো জানায়, মোঃ রতন ওরফে চান্দি রতন দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ আরো নানা অপরাধের সাথে যুক্ত আছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা বিচারাধীন।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।