• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও ইবনে সিনা ট্রাস্টের সমঝোতা স্মারক স্বাক্ষর

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৬, ২০২৬
স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও ইবনে সিনা ট্রাস্টের সমঝোতা স্মারক স্বাক্ষর

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্যে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং দেশের অন্যতম শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টায় রিহ্যাব এর প্রধান কার্যালয়, ঢাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল এবং ইবনে সিনা ট্রাস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ ফয়েজ উল্যাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় রিহ্যাবের সদস্য, সদস্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রিহ্যাব সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের আইনগত নির্ভরশীলরা দেশের সব ইবনে সিনা হাসপাতাল, ডায়াগনস্টিক ও সংশ্লিষ্ট ইউনিটে বিভিন্ন স্বাস্থ্যসেবায় ৩৫ শতাংশ মূল্যছাড় পাবেন। এর মধ্যে রয়েছে প্যাথলজিক্যাল পরীক্ষা, পিসিআর পরীক্ষা, বিভিন্ন বিশেষায়িত ল্যাব টেস্ট এবং অধিকাংশ রেডিওলজি ও ইমেজিং সেবায় মূল্যছাড়। পাশাপাশি বিশেষ মূল্যে কমপ্রিহেনসিভ হেলথ চেক-আপ ও কার্ডিয়াক হেলথ চেক-আপ প্যাকেজ গ্রহণের সুযোগও থাকবে।
অনুষ্ঠানে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, “একটি সুস্থ কর্মশক্তি একটি শক্তিশালী অর্থনীতির অন্যতম ভিত্তি। আবাসন শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২ কোটি মানুষ সম্পৃক্ত। তাদের জন্য উন্নত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারলে কর্মদক্ষতা যেমন বাড়বে, তেমনি সামাজিক নিরাপত্তাও জোরদার হবে। এই সমঝোতা সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতেও সদস্য ও সংশ্লিষ্টদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
ইবনে সিনা ট্রাস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ ফয়েজ উল্যাহ বলেন, “মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই ইবনে সিনা ট্রাস্টের লক্ষ্য। রিহ্যাবের সঙ্গে এই সমঝোতার মাধ্যমে আবাসন খাতের বৃহৎ জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা বিশ্বাস করি, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা মানুষের সুস্থ জীবন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সমঝোতা স্মারকটি দুই বছর মেয়াদি হবে এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে নবায়ন করা যাবে।
অনুষ্ঠানে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, ইবনে সিনা ট্রাস্টের এডিশনাল ডিরেক্টর একাউন্টস এ্যান্ড ফিন্যান্স গোলাম মর্তুজা মাসুদ, ডিজিএম এডমিন মুহাম্মদ জাহিদুর রহমান, এজিএম এ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী, রিজিওনাল ইনচার্জ (কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট) মোহাম্মদ মাসুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিহ্যাব ও ইবনে সিনা ট্রাস্টের এই অংশীদারিত্বকে উভয় প্রতিষ্ঠানই স্বাস্থ্যসেবা ও করপোরেট কল্যাণমূলক উদ্যোগ সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। এর মাধ্যমে আবাসন খাতের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও তাদের পরিবারের জন্য মানসম্মত চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে বলে আশা প্রকাশ করা হয়।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031