• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সৌদি আরব বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী — বিশেষত পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাত উন্নয়নে।

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৫, ২০২৬
সৌদি আরব বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী — বিশেষত পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাত উন্নয়নে।

আজ সকালে বিনিয়োগ ভবনে সৌদি আরবের মাননীয় পরিবহন ও লজিস্টিকস উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহ এবং তাঁর প্রতিনিধিদলের সঙ্গে বিনিয়োগ সহযোগিতা নিয়ে একটি ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এ সময় পিপিপিএ, বিডা ও বেজার কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।

মাননীয় সৌদি উপমন্ত্রী বাংলাদেশের বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি ও ব্যবসা সহজীকরণের ওপর গুরুত্বারোপকে স্বাগত জানান। তিনি বলেন, এই অগ্রাধিকার সৌদি আরবের নিজস্ব কৌশলের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। সৌদি আরব বৈশ্বিক লজিস্টিকস হাব হিসেবে গড়ে উঠতে কাজ করছে এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন খাতে শীর্ষস্থানীয় সৌদি প্রতিষ্ঠানগুলোকে বিদেশি বিনিয়োগে সহযোগিতা করছে। তিনি বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর জন্য আরও সুযোগ তৈরির আগ্রহ প্রকাশ করেন এবং সৌদি আরবে ব্যবসা করতে আগ্রহী বাংলাদেশি কোম্পানিগুলোকেও সহায়তার আশ্বাস দেন।

আলোচনায় সৌদি উপমন্ত্রী চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে রেড সি গেটওয়ে টার্মিনাল (RSGT)-এর কার্যক্রমের কথাও তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, RSGT-এর বাংলাদেশ কার্যক্রমে ৯৮ শতাংশের বেশি কর্মী বাংলাদেশি। টার্মিনাল পরিচালনায় দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার এবং আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশের সামুদ্রিক লজিস্টিকস খাতে নতুন বিনিয়োগের সুযোগ অনুসন্ধানে আগ্রহী RSGT।

সৌদি প্রতিনিধিদল বাংলাদেশ সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলোর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে এবং একই সঙ্গে সৌদি পক্ষের আগ্রহের ক্ষেত্রগুলোও তুলে ধরে। পারস্পরিকভাবে লাভজনক প্রকল্প এগিয়ে নিতে বর্তমান সময়ের ইতিবাচক গতিকে কাজে লাগানোর ওপর উভয় পক্ষ গুরুত্ব দেয়।

“আমাদের আলোচনায় এমন কয়েকটি খাত উঠে এসেছে, যেখানে সৌদি পক্ষের গভীর আগ্রহ রয়েছে এবং বাংলাদেশের অগ্রাধিকারের সঙ্গেও দৃঢ় সামঞ্জস্য আছে—বিশেষ করে লজিস্টিকস ও সাপ্লাই চেইন নেটওয়ার্ক, যা কোল্ড স্টোরেজ থেকে শুরু করে বন্দর পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশ আর্থিক সেবা খাতেও বিনিয়োগ সহযোগিতাকে অগ্রাধিকার দিচ্ছে। আমরা ইতোমধ্যে একাধিক সৌদি কোম্পানির সঙ্গে কাজ করছি, যাতে তারা বাংলাদেশে বিদ্যমান সুযোগগুলো ভালোভাবে বুঝতে পারে এবং গুরুত্বপূর্ণ বিনিয়োগ আলোচনা এগিয়ে নেওয়া যায়,” বলেন পিপিপিএ প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930