• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

‘সোনারগাঁওয়ে তিতাসের অভিযান: ৯০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়’

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৫
‘সোনারগাঁওয়ে তিতাসের অভিযান: ৯০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়’

রাষ্ট্রীয় সম্পদ গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে আজ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হাতুড়াপাড়া ও নয়াপুর মাঠ সংলগ্ন এলাকায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ-এর নেতৃত্বে ও তিতাস গ্যাসের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে মোবাইল কোর্টের মাধ্যমে দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে ৪টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অবৈধভাবে গ্যাস সংযোগের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে মিষ্টি কারখানা মালিকদের তাৎক্ষণিক অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানের অংশ হিসেবে নয়াপুর বাজার সংলগ্ন ০৩টি মিষ্টি তৈরির ফ্যাক্টরির অবৈধ সোর্স পয়েন্ট কেটে কিলিং করা হয়। এসময় অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করায় মালিকপক্ষকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করে।

অভিযানে ৪টি স্পটে প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের বিতরণ লাইন ও ৭০০টি বাড়ির ৯০০টি অবৈধ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ২” ডায়া বিশিষ্ট ২০ ফুট, ১.৫” ডায়া বিশিষ্ট ৪০ ফুট ও ১” ডায়া বিশিষ্ট ৩০ ফুট এমএস পাইপের সম্পূর্ণ অংশ এক্সকাভেটরের মাধ্যমে অপসারণ করে জব্দ করা হয় এবং প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং ও ক্যাপিং করা হয়।

অভিযান পরিচালনাকালে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930