• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সেনাবাহিনী কর্তৃক উত্তরা এলাকা হতে অস্ত্র এবং গুলি উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৬, ২০২৫
সেনাবাহিনী কর্তৃক উত্তরা এলাকা হতে অস্ত্র এবং গুলি উদ্ধার

দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইন-বহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় ০৬ জুন রাত ০০৩০-০৪৩০ ঘটিকা পর্যন্ত উত্তরার বিভিন্ন সেক্টরের ০৪টি স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে উত্তরা ১৬ নং সেক্টর হতে ১টি থ্রি নট থ্রি রাইফেল, ১৮টি শটগান কার্তুজ এবং ২টি ৭.৬২ মি: মি: গুলি উদ্ধার করা হয়। অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় তল্লাশী শেষে প্রাপ্ত অবৈধ রাইফেল, শটগান কার্তুজ ও গুলি তুরাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।