• ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সিলেট শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্স খোলায় বিপুল অর্থের সাথে সাবেক প্রধানমন্ত্রীর সহায়তায় লিখিত চিঠি উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৬
সিলেট শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্স খোলায় বিপুল অর্থের সাথে সাবেক প্রধানমন্ত্রীর সহায়তায় লিখিত চিঠি উদ্ধার

ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্স খোলার পর গণনা চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও দেশে ফেরা কামনা করে লেখা একটি চিঠি পাওয়া গেছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় মাজার প্রাঙ্গণে সংশ্লিষ্ট প্রশাসন ও সাধারণ মানুষের উপস্থিতিতে মোট তিনটি ডেগ এবং তিনটি দানবাক্স খোলা হয়। দানবাক্সের টাকা গণনার কাজে অংশ নেন ৩০ জন স্বেচ্ছাসেবী। জমা পড়া নগদ অর্থের পরিমাণ বেশি থাকায় গণনার কাজ শেষ হতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগে।
অর্থ গণনার এক পর্যায়ে ডেগ থেকে একটি চিঠি উদ্ধার করা হয়, যার লেখক হিসেবে ‘সজিব’ নামের এক ব্যক্তি নিজেকে গাজীপুর জেলার বাসিন্দা এবং সিলেট আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচয় দিয়েছেন। চিঠিতে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে তাঁর হায়াত বাড়ানো এবং জুলাই মাসের পর দায়ের হওয়া ‘ষড়যন্ত্রমূলক’ ও ‘মিথ্যা হত্যা মামলা’ থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের রক্ষার জন্য প্রার্থনা করা হয়েছে। এছাড়া চিঠিতে ‘প্রত্যাবর্তন-২’ শিরোনামে ‘শেখ হাসিনা ডিসেম্বর-২০২৬’ উল্লেখ করা রয়েছে।
মাজার কর্তৃপক্ষ জানায়, নগদ বিপুল অর্থের পাশাপাশি বিভিন্ন ব্যক্তিগত ও পারিবারিক আরজি জানিয়ে ভক্তদের লেখা আরও বেশ কয়েকটি চিঠিও পাওয়া গেছে।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31