রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট রোডে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আইসিসিবিতে অনুষ্ঠিত ‘সোলার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো ২০২৬’-এ ব্যাপক সাড়া ফেলেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান গ্রামীণ সোলার লিমিটেড। এবারের মেলায় প্রতিষ্ঠানটি দর্শনার্থী ও গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সর্বাধুনিক জার্মান প্রযুক্তির সোলার প্যানেল এবং বিশ্বখ্যাত ‘হয়মাইলস’ (Hoymiles) ব্র্যান্ডের হাইব্রিড ইনভার্টার ও ব্যাটারি।
মেলার স্টলে গ্রামীণ সোলার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব Md. Arafin Aziz Sardar গণমাধ্যমের সাথে আলাপকালে মেলায় অংশগ্রহণের উদ্দেশ্য, পণ্যের গুণগত মান এবং মধ্যবিত্তের নাগালে সোলার সেবা পৌঁছে দেওয়ার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি জানান, এবারের মেলায় মূলত দুটি প্রধান পণ্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে— সোলার প্যানেল এবং ইনভার্টার। মেলায় প্রদর্শিত প্যানেলগুলো জার্মানির বিখ্যাত প্রতিষ্ঠান ‘এই সোলার’ (AE Solar)-এর, যা সম্পূর্ণ জার্মান প্রযুক্তিতে তৈরি এবং চায়না ও তুরস্কে এর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে।
ইনভার্টার ও ব্যাটারি: ইউরোপের বাজারে দীর্ঘদিনের সুনামের পর গ্রামীণ সোলার লিমিটেড গবেষণা ও উন্নয়ন (R&D) এবং বাজার যাচাইয়ের মাধ্যমে বিশ্বখ্যাত ‘হয়মাইলস’ (Hoymiles) ব্র্যান্ডের পণ্য বাংলাদেশে নিয়ে এসেছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানেও এর দারুণ চাহিদা রয়েছে। বিশেষ করে এর মাইক্রো ইনভার্টার চায়নার ১ নম্বর পজিশনে রয়েছে এবং ইউরোপ-আমেরিকার বাজারেও এর শক্তিশালী অবস্থান রয়েছে।
মেলায় প্রদর্শনিতে Hoymiles-এর উল্লেখযোগ্য পণ্যগুলোর মধ্যে রয়েছে— হাইব্রিড ইনভার্টার (মডেল: HIS-6L-G3S ও HIT-20L-G3S)
লো ভোল্টেজ ব্যাটারি (মডেল: LB-6D-G3 ও LB-16D-G3)
ব্যবস্থাপনা পরিচালক উল্লেখ করেন, অদূর ভবিষ্যতে সরকারের উদ্যোগে ছোট ছোট হোম প্যাকেজ বা হোম সিস্টেম এবং নেট মিটারিং ব্যবস্থা চালু হলে এই মাইক্রো ইনভার্টারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
গ্রামীণ সোলার লিমিটেড এর আগেও দেশের বিভিন্ন বাণিজ্যিক, আবাসিক এবং সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় সফলতার সাথে কাজ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের সোলার সিস্টেমের কাজ সম্পন্ন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলমান প্রকল্প।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের সম্পূর্ণ ব্যাকআপ সিস্টেমসহ অন্যান্য হাসপাতালের কাজ।
ইডকল (IDCOL) কর্তৃক উচ্চ র্যাংকিং ও প্রশংসাপ্রাপ্ত বিভিন্ন এনজিও প্রকল্প।
মধ্যবিত্তের নাগালে সোলার ও ২৫ বছরের ওয়ারেন্টি:
সরকারের আন্তরিক সদিচ্ছা ও ১ শতাংশ (1%) শুল্ক (ডিউটি) নির্ধারণের ফলে বর্তমানে সোলার পণ্যের দাম অনেকটাই নাগালে চলে এসেছে বলে জানান জনাব আরেফিন। মূলত সাধারণ মধ্যবিত্ত পরিবারের কথা চিন্তা করেই তারা সাশ্রয়ী মূল্যের এই দীর্ঘস্থায়ী প্রযুক্তি বাজারে এনেছেন। এই পণ্যে ন্যূনতম ১০ বছরের ওয়ারেন্টির পাশাপাশি সামান্য কিছু অতিরিক্ত ফি পরিশোধের মাধ্যমে তা ২৫ বছর পর্যন্ত বর্ধিত (এক্সটেন্ড) করার সুযোগ রয়েছে। ফলে প্যানেল ও ইনভার্টার উভয় ক্ষেত্রেই গ্রাহকরা একসাথে ২৫ বছরের ওয়ারেন্টি সুবিধা পাবেন, যা দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে একটি বিশাল ইতিবাচক পরিবর্তন আনবে।