• ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিটিএমএ’র সদস্যপদ ও সার্টিফিকেশন সংক্রান্ত স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৬
বিটিএমএ’র সদস্যপদ ও সার্টিফিকেশন সংক্রান্ত স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

অদ্য ১৮.১১.২০২৬ইং (বিকাল ০৪:৩০টায়) বিটিএমএ’র সদস্যপদ এবং সার্টিফিকেশন সংক্রান্ত গঠিত স্থায়ী কমিটির এক সভা বাংলাদেশ টেক্সটাইল মিলস্ এসোসিয়েশন (বিটিএমএ) এর গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিটিএমএ’র সম্মানিত পরিচালক এবং কমিটির চেয়ারম্যান জনাব মুহা. খোরশেদ আলম। সভায় বিটিএমএ’র পরিচালক এবং কমিটির কো-চেয়ারম্যান জনাব মোঃ শাহিদ আলম এবং বিটিএমএ’র পরিচালক এবং কমিটির সদস্য জনাব মাহবুবুর রহমান মনির উপস্থিত ছিলেন। উক্ত সভায় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে নোমান গ্রুপের চেয়ারম্যান জনাব মোঃ নুরুল ইসলাম এবং বিটিএমএ’র সাবেক পরিচালক প্রকৌশলী রাজীব হায়দার উপস্থিত ছিলেন। সভায় কমিটির চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং বিশেষ আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে নির্ধারিত বিভিন্ন বিষয়ে নিয়ে উন্মূক্ত আলোচনা হয় এবং পর্যালোচনার মাধ্যমে গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিটিএমএ’র সেক্রেটারী জেনারেল সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930